মালদা:ভোটার তালিকায় বাবার নাম ভুল এসআইআর আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,ব্লক সভাপতি মোশারফ হোসেন সহ তৃণমূল নেতৃত্ব।মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরের ২৬৫ বুথ এলাকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এসআইআর শুরু হওয়ার পরেই রাজেশ আলি দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলে।পরিবারের দাবি,এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজেশ ভয় পেতে থাকে।নতুন ভোটার তালিকায় বাবার নাম ভুল দেখে আরও আতঙ্কে পড়ে যায় সে।সেই ভয় থেকেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।পরিবারের অভিযোগ,আধার কার্ড,ভোটার কার্ড সহ সমস্ত সরকারি নথিতেই রাজেশের বাবার নাম ‘আদিল আলি’সঠিকভাবে উল্লেখ রয়েছে।এমনকি গত নির্বাচনের ভোটার তালিকাতেও নাম ছিল সঠিক।কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় বাবার নাম ভুলভাবে এসেছে।প্রশাসনের গাফিলতিতে এই গরমিল ঘটেছে,যা এখন নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ও ভয় তৈরি করছে।বর্তমানে রাজেশ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ,এটি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এক পরিকল্পিত চক্রান্ত,নাগরিকত্ব ইস্যুতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে।আমরা মানুষকে বলবো আপনারা ভয় করবেন না।বিজেপি যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক আমরা পনাদের পাশে আছি।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির দাবি,ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে তৃণমূল।ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের।কেউ ভুল করলে তার দায় বিজেপির নয়।নির্বাচন কমিশন যারা আধিকারিক রয়েছে তারা তদন্ত করে দেখবে।

