বাগডোগরা বিমানবন্দরে নামতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন,“রাম মন্দিরের বিরোধিতা করেছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী এমনটা করেননি।”শুভেন্দুর বক্তব্যে এদিন স্পষ্ট রাজনৈতিক বার্তা শোনা যায়।তিনি অভিযোগ করেন,“মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় হিন্দু ভাবাবেগকে অপমান করেছেন।যেদিন রাম মন্দির উদ্বোধন হলো,সেদিন সারা দেশ আনন্দে মাতলেও বাংলায় সরকার শোক পালন করেছিল।”অন্যদিকে,কলকাতা হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়েও মন্তব্য করেন শুভেন্দু।তিনি বলেন,“এটা আমার চার বছরের লড়াইয়ের ফল।আমি সবসময় বিশ্বাস করেছিলাম,আইনের পথেই ন্যায় প্রতিষ্ঠা হবে।”তিনি আরও দাবি করেন,রাজ্যে বিজেপির সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে,এবং ২০২৬-এর নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে জবাব দেবে।শুভেন্দুর এই মন্তব্যে ফের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,শুভেন্দুর এই বক্তব্য একদিকে মুকুল রায় ইস্যুতে দলীয় সাফল্য তুলে ধরা,অন্যদিকে রাম মন্দির প্রসঙ্গে তৃণমূল সরকারের অবস্থানকে ঘিরে নতুন করে জনমত তৈরির প্রচেষ্টা।

