জাল ও বিপদজনক ঔষধের বিরোধিতায় কালিয়াগঞ্জে জনসচেতনতা মূলক পদযাত্রা করল বিসিডিএ। রবিবার, সকাল ১১ টা নাগাদ তালতলা পেট্রল পাম্প এলাকা থেকে বিসিডিএ কালিয়াগঞ্জ জোনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। মেন রোড ধরে সুকান্ত মোড়, কালিবাড়ি দিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয় বিসিডিএ-র এই পদযাত্রা। বিসিডিএ কালিয়াগঞ্জ জোনের সভাপতি নিখিলরঞ্জন রায় এবং সম্পাদক প্রসেনজিত পালের নেতৃত্ব প্রচুর ঔষধের দোকানীরা পদযাত্রায় অংশগ্রহণ করেছিল

