ফালাকাটা পুরবাসীদের আরও দ্রুত ও সহজ পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ফালাকাটা পুরসভা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আলিপুরদুয়ার: ফালাকাটা পুরবাসীদের আরও দ্রুত ও সহজ পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ফালাকাটা পুরসভা। সরাসরি চেয়ারম্যান অভিজিৎ রায়–এর উদ্যোগে সোমবার পুরসভা দফতরে চালু হল বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর ও ফেসবুক পেজ। এর মাধ্যমে এলাকার মানুষ সরাসরি পুরসভাকে তাঁদের সমস্যার কথা, পরামর্শ কিংবা প্রতিক্রিয়া পাঠাতে পারবেন।
চেয়ারম্যান অভিজিৎ রায় জানান, “পুরো পরিষেবা আরও উন্নত করতে এবং নাগরিকদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। পুরবাসীরা এখন হোয়াটসঅ্যাপে লিখিতভাবে যেকোনো সমস্যা বা পরামর্শ জানালে আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।”
নতুনভাবে দায়িত্ব নিয়ে ভালো থাকার পুরসভা গড়তে এই ডিজিটাল উদ্যোগ বিশেষ গুরুত্ব পাবে বলে জানান চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *