কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ নেতাজি পল্লী এলাকায় অবশেষে শুরু হল সড়ক নির্মাণের কাজ।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ নেতাজি পল্লী এলাকায় অবশেষে শুরু হল সড়ক নির্মাণের কাজ। আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৪ লাখ টাকার ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সইবো। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা সহ এলাকার বিভিন্ন বিশিষ্টজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকাটির রাস্তাঘাট অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। বৃষ্টির দিনে চলাচল আরও দুরূহ হয়ে পড়ত। বহুবার আবেদন নিবেদন জানানোর পর অবশেষে বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এলাকায় উৎসাহ দেখা দিয়েছে।

একদিন নেতাজিপল্লী লিম্বু লাইন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে থেকে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সইবো জানান, নতুন সড়ক তৈরি হলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতকারী সকলেরই সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *