তুফানগঞ্জ:
বিএসএফের 14 নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে,
প্রতিবছরের মতো এবারও 2025-26 সিভিক অ্যাকশন প্ল্যান কর্মসূচি অনুষ্ঠিত হলো তুফানগঞ্জের মধ্যবালাভূতে ,এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ডিআইজি হেডকোয়ার্টার আশুতোষ কুমার সিং
এছাড়া উপস্থিত ছিলেন কমান্ডেন্ট কৌশলেস রাই সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানটির মাধ্যমে বিএসএফের সঙ্গে বালাভূত অঞ্চলের ছাত্র-ছাত্রী এবং নাগরিকদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
এই অনুষ্ঠানে বালাভুত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ওপেন জিম এর ব্যবস্থা সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে খেল মুখি মানসিকতাকে প্রস্ফুটিত করার জন্য, ফুটবল ভলিবল ভলিবলের নেট, ফুটবল গোল পোস্টের নেট, কম্পিউটার ওয়াটার পিউরিফায়ার প্রভৃতি প্রয়োজনীয় জিনিস বিতরণ করার পাশাপাশি চর বালাভূত এবং মধ্য বালাভূত হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত করা হয়।

