নয় কোটি টাকায় বদলাচ্ছে বালুরঘাট শহর! নাগরিকদের মত নিয়েই শহর সাজানোর ৩৪৮ টি পরিকল্পনা পুরসভার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৯ নভেম্বর —— বালুরঘাট শহর এবার রূপ বদলের পথে। প্রায় নয় কোটি টাকার বিপুল বরাদ্দে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজে শহরের ২৫টি ওয়ার্ডেই শুরু হচ্ছে পরিকাঠামো নবীকরণের বিশেষ উদ্যোগ। শনিবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১ কোটি ২৯ লক্ষ টাকার ২০টি ওয়ার্ক অর্ডার টেন্ডার–প্রাপ্ত ঠিকাদারদের হাতে তুলে দেন পৌর চেয়ারম্যান অশোক মিত্র।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বালুরঘাটে ২৫টি ওয়ার্ডে মোট ৩৫টি ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পগুলিতে স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে গৃহীত হয় ৩৪৮টি উন্নয়নমূলক সিদ্ধান্ত। যার মোট ব্যয় প্রায় ৯ কোটি টাকা।

চেয়ারম্যান অশোক মিত্র জানান, “এটি জনগণের মতামতের ভিত্তিতে গড়ে ওঠা প্রকল্প। সাধারণ মানুষের দাবি অনুযায়ী রাস্তা, নিকাশি, আলো, পানীয়জল—সব ক্ষেত্রেই দ্রুত কাজ শুরু হবে।”

পৌরসভা সূত্রে খবর, বাকি ওয়ার্ক অর্ডারও ধাপে ধাপে বিলি করা হবে। সব মিলিয়ে আগামী মাসেই শহরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে শুরু হবে উন্নয়নের কর্মযজ্ঞ। শহরবাসীর আশা—এই প্রকল্পেই নতুন রূপে সেজে উঠবে বালুরঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *