হরিরামপুর:
ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলা অনুষ্ঠিত হলো শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এ এস ডি এম উচ্চ বিদ্যালয়ের মাঠে ।প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও বিপ্লব মিত্র,এছাড়াও সেখানে জেলার গুরুত্বপুর্ণ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।সাধারণ মানুষকে ক্রেতা সম্পর্কিত সচেতনতা সুরক্ষা দেওয়ার জন্যই এমন মেলার আয়োজন।২৯ নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে এই মেলাটি। এদিনের ক্রেতা সুরক্ষা দপ্তরের আয়োজিত মেলায় প্রায় ৭০ টি স্টল বসানো হয়েছে।প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথম দিনে মেলায় ভিড় ছিল ভালোই। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র , রাজ্যের অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী, ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্তা মনি বিহা , গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত দাস, গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজী তথা বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব মিত্র, জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানার আইসি, অভিষেক তালুকদার, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস , হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, আরো অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
,

