রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্যের বেশ কিছু পৌরসভার পাশাপাশি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ পরিবর্তন করা হয়েছে কয়েকদিন আগেই।গত ১৯ শে নভেম্বর কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন বিশ্বজিত কুন্ডু ও ভাইস চেয়ারম্যান হন জয়া বর্মণ। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ পৌরসভার নব নিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সম্বর্ধন জানালো কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস।এদিন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসে সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে পৌরপ্রধান বিশ্বজিত কুন্ডু এবং ভাইস চেয়ারম্যান জয়া বর্মণকে উত্তরিও,ফুলের তোরা ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।শহর সভাপতি সুজিত সরকার ছাড়াও এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপণ দেব সিংহ,জেলা পরিষদের সদস্য তথা আই এন টি টি টি ইউ সির সভাপতি রামদেব সাহানী, জেলা এস সি ওবিসি সেলের সভাপতি ভূপতি দেবসর্মা,কালিয়াগঞ্জ শহর মহিলা সভানেত্রী তথা কাউন্সিলার সম্পা কুন্ডু,প্রাক্তন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অন্যান্যরা। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানেও কালিয়াগঞ্জ শহরের রাস্তা ঘাটের সমস্যার কথা উঠে আসে। খুব শিগ্রহ শহরের রাস্তা ঘাট গুলি সংস্কার করা হবে ইতিমধ্যেই টেন্ডার পক্রিয়া সম্পন্ন হয়েছে।শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার আরো বলেন তাদের প্রধান লক্ষ্য বিধানসভা নির্বাচন।সর্বস্তরের তৃণমূল কর্মিরা এক হয়ে নির্বাচনের প্রস্তুতিতে নামার আহবান করেন। যাতে এবারের নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার হিসাবে তুলে দিতে পারি।

