গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে উন্নয়নের নতুন দিশা,১০নম্বর ওয়ার্ডে প্রায় ২কিমি রাস্তা ও কালভার্ট নির্মাণের শুভ সূচনা করলেন চেয়ারম্যান

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে উন্নয়নের গতি আরও একধাপ এগোল।গঙ্গারামপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে ডোবাপাড়া থেকে বুরুজপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ঢালাই রাস্তা ও একটি কালভার্ট নির্মাণের কাজের শুভ সূচনা হল।এদিন আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
পুরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৭০লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হবে এবং কালভার্ট তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২২লক্ষ টাকা। উল্লেখযোগ্যভাবে, এই পুরো প্রকল্পটি গঙ্গারামপুর পুরসভার নিজস্ব তহবিল থেকেই বাস্তবায়িত হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় ও স্বচ্ছন্দ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনায় এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা চক্রবর্তী,গঙ্গারামপুর টাউন এসসি এসটি ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী সহ পুরসভার অন্যান্য কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,“গঙ্গারামপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।১০নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এই রাস্তা ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে,তেমনই এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।”
চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান,” পুরসভার এমন পরিকল্পিত ও জনমুখী উন্নয়নমূলক কাজে গঙ্গারামপুর শহর আগামী দিনে আরও আধুনিক ও সুন্দরভাবে সেজে উঠবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখেনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *