গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে দক্ষিণ দিনাজপুর জেলা INTUC-র চা-চক্র কর্মসূচি অনুষ্ঠিত হল। উক্ত চা-চক্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা INTUC সভাপতি রতন কুমার সরকার, জেলা সাধারণ সম্পাদক শেখর কুমার দেব, নন্দন দাস, গঙ্গারামপুর ব্লক টাউন কংগ্রেস সভাপতি সঞ্জয় ঘোষ ও অন্যান্য নেতৃত্ব। চা-চক্রে উপস্থিত সাধারণ মানুষ আগামী ২৮-শে ফ্রেব্রুয়ারী যে নতুন ভোটার তালিকা প্রকাশ হবে সে ব্যাপারে মানুষের মধ্যে চরম হতাশ ও ভয়ের আশঙ্কা প্রকাশ পেল। এছাড়া আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে টি এম সি ও বিজেপির বাইনারি পলিসিতে মানুষ বিতশ্রদ্ধ। সুতরাং ধর্মনিরপেক্ষ হিসেবে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হবার যথেষ্ট সম্ভবনা দেখা যাচ্ছে।

