ক্রীড়া থেকে রাজনীতি-নতুন ইনিংস শুরু।তৃণমূলের পতাকা হাতে স্বপ্না বর্মন,উত্তরবঙ্গে শক্তি বাড়ানোর বার্তা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি:-

ক্রীড়াঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার পর এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন স্বপ্না বর্মন।শুক্রবার কলকাতার তৃণমূল দপ্তরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশের বার্তা দেন।দলীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা।দলে যোগদানের পরই উত্তরবঙ্গে তাঁর সক্রিয় কর্মসূচি ঘিরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক চর্চা।শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন চত্বরে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় দলীয় কর্মীরা। এরপর তিনি স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে যান ও সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন।রাজনৈতিক মহলের মতে,উত্তরবঙ্গে সংগঠন মজবুত করতে ও তরুণ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেস কৌশলগতভাবে স্বপ্না বর্মনকে সামনে আনছে।বিশেষ করে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় তাঁর সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছে।যদিও প্রার্থী হওয়া নিয়ে দলীয় তরফে কোনও ঘোষণা নেই,তবু উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকে।ক্রীড়া জীবনে প্রতিকূলতা জয় করে সাফল্য অর্জন করা স্বপ্না বর্মনের জনপ্রিয়তা রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলবে,তা এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *