মোটর বাইক ও ট্র্যাক্টরে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মোটর বাইক চালক।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ রাজ্য

গঙ্গারামপুর,২২ মার্চ : মোটর বাইক ও ট্র্যাক্টরে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মোটর বাইক চালক। বুধবার সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের কালিতলা ব্রাক্ষ্মণী সেতুতে। আহত মোটর বাইক চালকের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে এদিন সন্ধ্যায় প্রায় ৫২ বছর বয়সি এক ব্যক্তি মোটর বাইককে চেপে গঙ্গারামপুর থেকে মহারাজপুরে যাচ্ছিলেন। কালিতলা ব্রাক্ষ্মণী সেতুতে উঠতে অপর দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইক চালক। স্থানীয় দোকানদার ও পথচলতি মানুষজন ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। খবর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *