কুমারগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে পথসভা রূপ নিল জনসভায়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর।;— দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিরাট পথসভার আয়োজন করা হয়, যা শেষ পর্যন্ত জনসভার রূপ নেয়। কুমারগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে সর্বমঙ্গলা এলাকায় এই সভার আয়োজন করা হয়।
অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানারুজ্জামান ওরফে মন্টুর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মীসভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থল ভরে ওঠে দলীয় পতাকা ও স্লোগানে,যা গোটা এলাকায় নির্বাচনী আবহকে আরও উজ্জ্বল করে তোলে।
পরবর্তীতে সভা শেষে তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।পুরো কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাসুরিয়া অঞ্চলের নবনিযুক্ত ইলেকশন কনভেনার মনিরুজ্জামান ওরফে মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রসনেয়ারা মন্ডল,তৃণমূল যুব সভাপতি আলমগীর আলম, পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল মিঞা, তৃণমূল শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি কুদ্দুস আলী সহ অন্যান্য নেতৃত্বরা।
এবিষয়ে প্রার্থী তোরাফ হোসেন মন্ডল বলেন,“এই বিপুল জনসমাগমই প্রমাণ করে মানুষ আমাদের সঙ্গেই আছেন।আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাই।”
বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নবনিযুক্ত ইলেকশন কনভেনার মনিরুজ্জামান ওরফে মন্টু বলেন,“মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করেছে।এই কর্মসূচি সফল করতে সকল কর্মী-সমর্থক একযোগে কাজ করেছেন।”
এদিন সভায় প্রচুর মানুষের সমাগম হয় এবং মনিরুজ্জামান (মন্টু)-এর উদ্যোগে অনুষ্ঠানটি সুসংগঠিত ও সফলভাবে সম্পন্ন হয় যা এদিন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীর ভিড় প্রমাণ করেছে ভোটের মুখে কাদের সঙ্গে মানুষজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *