হরিরামপুর;– শনিবার হরিরামপুর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েত এলাকায় খোলা গাড়িতে প্রচার চালান দলের প্রার্থী বিপ্লব মিত্র। প্রচার ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিন শিরশী গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া-র নেতৃত্বে প্রায় ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী বিপ্লব মিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, ব্লক যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, শিরশী গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন সিং এবং শিরশী অঞ্চল তৃণমূলের সভাপতি জাকির হোসেন সহ একাধিক কর্মী-সমর্থক।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদান কর্মসূচি দলের সংগঠনকে আরও মজবুত করবে এবং আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

