বিশ্ব যোগ দিবসে চকবলিলাম জুনিয়র বেসিক স্কুলে যোগা ড্রেস বিতরণ ও যোগাভ্যাস

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তপন ২২ জুন দক্ষিণ দিনাজপুর।বিশ্ব যোগ দিবস উপলক্ষে “প্রতিদিনের যোগা, সারা জীবনের সুস্থতা” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন চক্রের চকবলিলাম জুনিয়র বেসিক স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করা হয়।
এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাভ্যাসের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ যোগা ড্রেস বিতরণ করা হয়। ড্রেস পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা একসঙ্গে বিভিন্ন যোগাসন অনুশীলন করেন। যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা যোগব্যায়ামের উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার সরকার জানান,”বিশ্ব যোগ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।” তিনি বলেন,”নিয়মিত যোগচর্চা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের একাগ্রতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানটি ঘিরে বিদ্যালয় জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *