কালো অধ্যায়ের স্মরণে বিজেপির মৌন মিছিল, বালুরঘাটে পালিত গণতন্ত্র হত্যা দিবস

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৫ জুন —–১৯৭৫ সালের জরুরি অবস্থার বর্ষপূর্তিতে বালুরঘাটে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার শহরে বের হয় একটি মৌন মিছিল। মিছিলে অংশ নিয়ে নেতা-কর্মীরা জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের ইতিহাসের কালো অধ্যায় বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, তৎকালীন সরকারের পদক্ষেপে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছিল। মৌন মিছিল শেষে বিজেপি নেতৃত্ব জানায়, নতুন প্রজন্মের কাছে জরুরি অবস্থার ইতিহাস তুলে ধরতেই এই কর্মসূচি। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *