গঙ্গারামপুর: প্রকাশ্য দিবালোকে দোকান থেকে সিসিটিভি (CCTV) ক্যামেরা খুলে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল গঙ্গারামপুরের কালদিঘি
জানা যায় ‘আশা বৃষ্টি হার্ডওয়ার্স’-এর মালিক আনন্দ দাস জানান, বেশ কিছুদিন ধরেই তাঁকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোনে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এরই মধ্যে প্রকাশ্যে তাঁর দোকান থেকে সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলা হয়। আনন্দ দাস স্পষ্ট দাবি, সিসিটিভিটি যিনি খুলে ফেলেছেন তাঁর নাম মানিক দাস।
বারংবার ফোনে হুমকি এবং পরবর্তীতে সিসিটিভি খুলে নেওয়ার ঘটনায় তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী। পুরো বিষয়টি জানিয়ে তিনি অভিযুক্ত মানিক দাসের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

