গঙ্গারামপুরের সুদীপ ডান্স একাডেমির ওয়ার্কশপে তারকা কোরিওগ্রাফার ও অভিনেত্রী সুদীপ ডান্স একাডেমির ওয়ার্কশপে তারকা কোরিওগ্রাফার ও অভিনেত্রী, নাচের প্রশিক্ষণে উচ্ছ্বসিত পড়ুয়ারা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

১৩ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার জেলার গঙ্গারামপুরে সুদীপ ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত হল বিশেষ ডান্স ওয়ার্কশপ। গঙ্গারামপুরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় একাডেমির নৃত্যশিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্সের বিশিষ্ট কোরিওগ্রাফার ঋষি রায় চৌধুরী এবং অভিনেত্রী খেয়ালী মণ্ডল। তাঁদের কাছ থেকে নাচের বিভিন্ন কৌশল ও অভিনয়ের নানা দিক শেখার সুযোগ পেয়ে খুশি নৃত্যশিল্পীরা।
নাচের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এবং প্রতিভাবান নৃত্যশিল্পীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়। কর্মশালায় নাচের স্টেপ, বডি মুভমেন্ট, এক্সপ্রেশন, পারফরম্যান্স এবং মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঋষি রায় চৌধুরী নৃত্যশিল্পীদের বিভিন্ন স্টেপ হাতে-কলমে দেখিয়ে দেন। পাশাপাশি অভিনেত্রী খেয়ালী মণ্ডল অভিনয়ের ক্ষেত্রে এক্সপ্রেশন ও মঞ্চে উপস্থিতির গুরুত্ব নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
ওয়ার্কশপে অংশ নেওয়া নৃত্যশিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রিয় শিল্পীদের সামনে থেকে দেখে তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ায় খুশি একাডেমির পড়ুয়ারা।
খেয়ালী মণ্ডল বলেন,” গঙ্গারামপুরে এসে এত প্রতিভাবান ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। নাচের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও এক্সপ্রেশন এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন করলে এখানকার ছেলেমেয়েরা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে পারবে।”
সুদীপ ডান্স একাডেমির কর্ণধার বলেন,“আমাদের একাডেমির পড়ুয়াদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ঋষি রায় চৌধুরী এবং খেয়ালী মণ্ডলের মতো বিশিষ্ট শিল্পীরা এসে আমাদের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।”
গঙ্গারামপুরের মতো জায়গায় এমন উদ্যোগ নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *