পিতলের জিনিসকে সোনা দেখিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত আসামের অভিযুক্তের কাছ থেকে উদ্ধার ৬০ হাজার টাকা ও পিস্তল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট ২৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।মাছ বিক্রেতার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পিতলের জিনিসকে সোনা বলে দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে প্রায় ৫লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অসম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তের কাছ থেকে প্রতারণার টাকা থেকে ৬০হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি একটি পিস্তলও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহাবীর আলী, তাঁর বাড়ি অসমে। অভিযোগ,মাছ বিক্রির পরিচয় দিয়ে গঙ্গারামপুর প্রায় দুমাস আগে থানার বেলবাড়ি এলাকার একটি পরিবারের বাড়িতে ঢুকে পিতলের সামগ্রীকে সোনা বলে দেখানো হয়। এরপর বিভিন্ন কৌশলে পরিবারের কাছ থেকে প্রায় ৫লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনায় বিজেপি নেত্রী মুক্তি করের স্বামী তথা বেলবাড়ি এলাকার বাসিন্দা নিপেন কর গত ২২জুলাই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের ছবি ও অন্যান্য তথ্য হাতে পাওয়ার পর শুরু হয় তল্লাশি।তদন্তে অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর বনগাঁ থানার অন্তর্গত গোবরডাঙা এলাকা থেকে মহাবীর আলীকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ।
এরপর অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে প্রতারণার টাকার মধ্যে ৬০হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি একটি পিস্তলও উদ্ধার হয়েছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,প্রতারণার টাকা কোথায় কোথায় লেনদেন হয়েছে এবং আগেও এই ধরনের ঘটনায় অভিযুক্তের যোগ রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তৎপরতায় অভিযুক্ত গ্রেপ্তারএবং প্রতারণার টাকা উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন দিশা এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *