সেবা আমার অভিযান’-এর বার্তা, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগীদের ফল বিতরণ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

‘
গঙ্গারামপুর, ৫ অক্টোবর।
‘সেবা আমার অভিযান’-কে সামনে রেখে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করল বিজেপির এসসি মোর্চা। সোমবার হাসপাতাল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে বিভিন্ন ধরনের ফল তুলে দেন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি এসসি মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সনাতন কর্মকার-সহ বিজেপির একঝাঁক নেতা-কর্মী।হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন।পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করে রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়।
এদিন এসসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার বলেন,“‘সেবা আমার অভিযান’-এর মূল উদ্দেশ্য হল মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য সেবামূলক কাজ করা। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ফল তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনেও মানুষের পাশে থেকে এই ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।”
বিজেপি নেতৃত্বের দাবি, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের বিপদে ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম লক্ষ্য। এদিনের ফল বিতরণ কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *