রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে। ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি করে কলেজে ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও নাটকের মাধ্যমে করা হয় এই অনুষ্ঠান।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে সেবা সংকল্প অভিযান ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ। বর্তমানে দেশজুড়ে ও রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি উদ্যোগ এবং বিদ্যালয়-মহাবিদ্যালয় স্তরে নানা ধরণের সচেতনতামূলক ও সেবা সংকল্প অভিযান সংক্রান্ত কর্মসূচি চলছে। কলেজ স্তরের শিক্ষার্থীদের মধ্যে ক্রেতা সুরক্ষা আইন, নিজেদের অধিকার এবং প্রতারণার হাত থেকে বাঁচার উপায়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত এই ধরণের শিবিরের আয়োজন করা হয়। বুধবার বেলা ১২ টা নাগাদ ক্রেতা ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে কলেজ থেকে একটি র্যালি বের করা হয়। সেই র্যালিটি বুনিয়াদপুর কলেজ থেকে এসডিও অফিস পর্যন্ত গিয়ে আবার কলেজ ফিরে আসে। তার পর আগামী দিনে ২০৪৭ সাল ভারতবর্ষকে ছাত্র ছাত্রীরা কেমন দেখতে চাইছে এই বিষয়ে নিয়ে করা হয় আলোচনা সভা। এছাড়াও ক্রেতা সুরক্ষা আইন, নিজেদের অধিকার এবং প্রতারণার হাত থেকে বাঁচার উপায়গুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ডেপুটি এসিস্ট্যান্ট মনোজিৎ লাহা, বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর রোমাতোষ সরকার, সংস্কৃত বিভাগের অধ্যাপক শান্তি গোপাল দাস সহ কলেজের ছাত্র ছাত্রীরা।
এই বিষয়ে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ডেপুটি এসিস্ট্যান্ট মনোজিৎ লাহা জানিয়েছেন সাধারণ মানুষের নিজস্ব অধিকারের জন্য বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে সেবা সংকল্প অভিযান ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি করা হয়। এছাড়াও আগামী ২০৪৭ সালে ভারবর্ষকে কি ভাবে দেখতে চাই সেই বিষয় নিয়ে করা হয় আলোচনা।
এই বিষয়ে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর রোমাতোষ সরকার জানিয়েছেন আমাদের কলেজে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের উদ্যোগে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠান করা হয়। আমরা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ছাত্র ছাত্রীদের মাধ্যমে সাধারণ মানুষের নিজস্ব অধিকার বুঝে নিতে করা হয় এই অনুষ্ঠান।

