প্রদীপের সলতের মতো জ্বলে দেশসেবা, মোদিকে নিয়ে বালুরঘাটে সুকান্তের বার্তা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৭ অক্টোবর—-
প্রদীপের সলতের মতো নিজেকে জ্বালিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—বালুরঘাটে সেবা জ্যোতি কলস যাত্রা-য় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেবা পক্ষকাল কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

থানা মোড় থেকে শুরু হয় সেবা জ্যোতি কলস যাত্রা। বিজেপির নেতা-কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলের পুরোভাগে ছিলেন সুকান্ত মজুমদার-সহ দলের জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বুধরাই টুডু, জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, গৌতম রায়-সহ অন্যরা।

এ দিন দিল্লিতে আয়োজিত সেবা পক্ষকাল সমাপ্তির অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কর্মসূচিতে সম্প্রচার করা হয়। পরে শোভাযাত্রায় অংশ নেন দলীয় নেতা কর্মীরা।

শোভাযাত্রা শেষে সুকান্ত বলেন, দেশের প্রতিটি জেলাতেই সেবা জ্যোতি যাত্রা ও সেবা জ্যোতি সভা হচ্ছে। তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী—জনসেবার এই যাত্রায় মোদির ২৫ বছর পূর্ণ হয়েছে। তাঁর কথায়, প্রদীপের সলতের মতো নিজেকে জ্বালিয়ে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছেন। নতুন উদ্যমে দেশবাসীর সামনে তিনি নতুন বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন সুকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *