হলি এঙ্গেলস ইংলিশ একাডেমি স্কুলের ছাত্রী শ্রেষ্ঠা ভাস্কর দীর্ঘ ৫ বছর প্রশিক্ষণ নিয়ে সে ব্ল্যাক বেল্ট অর্জন করেছে, তাহলে আমার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর ৩০শে মার্চ দক্ষিণ দিনাজপুর:একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সার্টিফিকেট, বেল্ট, মোমেন্টো প্রদান করা হয় ব্ল্যাক বেল্ট এ পুরস্কৃত হওয়া ছাত্রীকে।সেখানে উপস্থিত ছিলেন ক্যারেট প্রশিক্ষক Shihan- রঘুনাথ পাল। রঘুনাথ পাল ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হালিঙ্গিস স্কুলের শিক্ষক শ্রী সুরেন্দ্রবাবু এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। সবাই খুব খুশি শ্রেষ্ঠা ভাস্করের এমন সাফল্যের জন্য। বিখ্যাত কারেট প্রশিক্ষক সিহান রঘুনাথ পাল জানিয়েছে শ্রেষ্ঠা এর মতো প্রতিটা মেয়েকে এখন সাবলম্বী হওয়া দরকার ও সেলফ ডিফেন্স হওয়া দরকার। তিনি এও বলেন ব্ল্যাক বেল্ট একটা মাথার মুকুট ব্ল্যাক এর পর থেকে আসল শিক্ষাটা অর্জন করতে হয় ব্ল্যাক বেল্ট এই ভাবে না, দীর্ঘ পরিশ্রম আর ট্রেনিং এর মধ্যে দিয়েই অর্জন করতে হয়। ৯টা বেল্ট পাস করার পর ১০ নম্বর বেল্ট পাস করলেই তাকে ব্ল্যাক বেল্ট দেওয়া হয়। রঘুনাথ পাল এদিন জানিয়েছেন, তার আগামী দিনের জন্যে শুভেচ্ছা শুভকামনা রইল।
ব্ল্যাক বেল্ট প্রাপক ওই ছাত্রী জানালেন, রঘু বাবুর কাছে প্রশিক্ষণ নিয়েছি বলেই এতদিন পরে তার স্বপ্ন সফল হয়েছে। ধন্যবাদ জানাই স্যারকে। তার এমন সাফল্যে খুশি হয়েছেন বাবা-মা থেকে শুরু করে স্কুলের অভিভাবকেরাও। রঘুবাবুর কাছে এমন প্রশিক্ষণ নেওয়ার পরেই এমন সাফল্য আশায় সাধুবাদ জাতীয় সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *