গঙ্গারামপুর,৩১ মার্চ :
গঙ্গারামপুরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের অলিগলিতে লাগানো হচ্ছে নতুন নতুন পথবাতি। তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট। সেই সঙ্গে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে মিশন নির্মল বাংলার বালতি। কিন্তু এখানো রাস্তার ধরে কিংবা ফুলপাতে নোংরা অর্বজনা ফেলা বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে পরিস্কার,পরিচ্ছন্ন ও জঞ্জাল মুক্ত শহর গড়ে তুলতে শহরে মশাল মিছিল করল পুরসভা কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় শহরের কালিতলা থেকে মশাল মিছিলটি বের হয়। এরপর শহরের চৌপথি হয়ে পুরসভায় শেষ হয়। মিছিল থেকে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়।
এবিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র বলেন,শহরের কোথাও যেন নোংরা অর্বজনা পড়ে না থাকে। সেজন্য প্রতিটি বাড়িতে বালতি দেওয়া হয়েছে। শহর বাসী যেন সেই বালতি নোংরা অর্বজনা ফেলেন। পাশাপাশি জঞ্জাল মুক্ত শহর গড়ে তুলতে শহর বাসীকে বার্তা দিতে আজকে মশাল মিছিল করা হল।

