ইফতার পার্টির খাবার খেয়ে একই গ্রামের অসুস্থ প্রায় ২০ জন গ্রামবাসী। ভর্তি রশিদপুর গ্রামীন হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য বংশীহারী থানার জহরপুর গ্রামে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

জানা যায় গতকাল বংশীহারী থানার এলাহাবাদ অঞ্চলের জহরপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম এর বাড়িতে ছিল ইফতার পার্টি। সকলেই রোজা রেখে নামাজ পড়ার পরে ইফতার পার্টিতে যোগ দিয়ে খাওয়া-দাওয়া করেন। এর পরেই তাদের পেটের সমস্যা শুরু হয়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা একে একে করে প্রায় কুড়ি জনকে নিয়ে এসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন মূলত খাবারে বিষক্রিয়া হওয়ার কারণেই হয়েছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সমাউন কবির ও সামিউল আলম জানিয়েছেন, গতকাল আমাদের গ্রামে নুরুল ইসলামের বাড়িতে ইফতারের পার্টি ছিল, সকলে রোজা রাখার পরে সন্ধ্যাবেলা তার বাড়িতে একসাথে ইফতার পার্টি করেন। এরপরেই রাত্রেবেলা থেকে আমাদের গ্রামের একে একে প্রায় সকলের বাড়ি লোকজনদের পেটের সমস্যার শুরু হয়। এরপর তাদেরকে আমরা রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন।

এ বিষয়ে এক অসুস্থ ব্যক্তি জাহানদার আলম জানিয়েছেন, আমরা কালকে নুরুল ইসলামের বাড়িতে সকলে মিলে ইফতার পার্টি করেছিলাম। এরপরে রাত্রেবেলা থেকেই শুরু হয় পেটের সমস্যা। তারপরে গ্রামবাসীদের সহযোগিতায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে এসেছি।

এ বিষয়ে রশিদপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ শাহা জানিয়েছেন, এলাহাবাদ অঞ্চলের জহরপুর গ্রামের প্রায় কুড়ি জন বাসিন্দা একসাথে পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত খাবারে বিষক্রিয়া হওয়ার কারণেই এ ধরনের সমস্যা হয়েছে। সকলকে বলবো খাবার গরম করে খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *