গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুর-বিশ্বের মঙ্গলকামনা ও জনগনের সংকট মোচনের জন্য প্রতি বছরের মত এবছর মহাধুমধাম সহকারে হনুমানজীর পুজোর আয়োজন হল। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পিডাবলুডি পাড়ার শিবমন্দির কমিটির তরফে বিশাল এই পুজোতে প্রায় সমস্ত নিয়ম মেনেই ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ভক্তদের ভিড় ছিল চোখে পরার মত।
গঙ্গারামপুরের পিডাবলুডি পাড়ার শিবমন্দির কমিটির তরফে বজরাঙ্গবলী পুজো ২০তম বছরে পা দিল। বৃহস্পতিবার দুপুরে পূর্ণভবা নদী থেকে বহু ভক্ত হনুমানজীর পুজোর জন্য মঙ্গলঘটে জল নিয়ে আসেন। তাঁর পরে বিরাট আকারে বজরাঙ্গবলী পুজো শুরু হয়।মন্দিরে থাকা শিব দেবতাকে সেখানে পুজো দেওয়া হয়। সেখানেই উদ্যাগতাদের তরফে জনসাধারণের মঙ্গল কামনায় বিরাট হোমযজ্ঞ করা জয়।রাত হতেই হাজারে হাজারে ভক্ত পিডাবলু ডি পাড়া শিবমন্দির ঘাটে বজরাঙ্গবলী পুজোর জন্য প্রসাদ নিতে হাজির হন। উদ্যাগতাদের তরফে সমস্ত নিয়ম মেনেই ভক্তদের খিচুরি,তরতারি,সহ বজরাঙ্গবলী প্রসাদ মিষ্টি বিতরণ করা হয়।
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবি তথা পুজো কমিটির অন্যতম সদস্য রঞ্জন পান্ডে(বুগলী) জানিয়েছেন, জনগনের সংকট মোচনের জন্য প্রতিবছরের মত এবছর আমরা বজরাঙ্গবলী পুজোর আয়োজন করেছি। বহু দুর থেকে বহু ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।এমন অনুষ্টান আগামী দিনেও করা হবে।
এক বজরাঙ্গবলী সাধক জানিয়েছেন, সংকট মোচনজী সংকটে সব সময় তা মোচন করেন।সেই কারণেই সমস্ত নিয়ম পালন করেই এবছর পুজোতে আমরা এগিয়ে এসেছি। সকলকে ভালো রাখুক বজরাঙ্গবলীজী এই আশা রাখছি তার কাছে।
বজরাঙ্গবলী পুজোর প্রসাদ পেয়ে তিন ভক্ত জানালেন মনোবাসনা পূর্ণ হয় বলেই প্রতি বছর এমন অনুষ্টানের আয়োজন করে থাকেন। এদের মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় ছিল পোশাকে চোখে পড়ার মতো।উদ্যাতাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

