হরিশ্চন্দ্রপুর,০৭ এপ্রিল:
জানা গেছে,মঙ্গলবার দুপুর দুটো নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তথা দিনমজুর সেখ মাজেদ,সেখ মাবুদ ও সেখ
গোনুয়া’র তিনটি বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এই খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর-১(বি) ব্লকের সভাপতি মানিক দাস,জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী কুশীদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুধীর দাশ ও অঞ্চল চেয়ারম্যান ফিরোজ আলম সহ অন্যান্যরা।এদিন তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এক মাসের খাদ্য সামগ্রী ও কাপড় চোপড় তুলে দেন।এবং পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

