মালদা, ৮ এপ্রিল। শুক্রবার রাতে এই সার্কাসের শুভ উদ্বোধন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পুরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, বরুণ সর্দার, উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া পরিষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। মালদা শহরের ডিএসএ মাঠ সংলগ্ন এলাকায় এই অজন্তা সার্কাস শুরু হয়েছে। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত তিন দফায় শিশু থেকে সাধারণ দর্শকদের মনোরঞ্জন দিতে শো দেখানো হচ্ছে। যদিও সার্কাসে কোন বন্যপ্রাণী রাখা হয় নি। আফ্রিকা ও রাশিয়া থেকে শিল্পীরা এসেছেন বিভিন্ন ধরনের কলা কৌশলী দেখাতে। প্রথম দিনের উদ্বোধনে বহু মানুষ এই সার্কাস দেখতে ভীড় করেন।

