গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফে শুকদেবপুর এলাকাতে দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির রাজ্য প্রশাসনের আধিকারিক, পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা খোঁজখবর নেন তারা নিপা মুখার্জি গঙ্গারামপুর এপ্রিল 8 দক্ষিণ দিনাজপুর। দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির রাজ্য প্রশাসনের আধিকারিক।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার  গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফে শুকদেবপুরে এমন শিবিরে রাজ্য প্রশাসনের আধিকারিক উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক থেকে শুরু করে ব্লকের বিডিও সহ আরো অনেকেই। এদিন সমস্ত পরিষেবা মানুষজন পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন অধিকারিক। প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেখানে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনিক তরফে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার গঙ্গারামপুর ব্লক প্রশাসনের আয়োজনে সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে বিরাট আকারের দুয়ারে সরকার শিবিরের অনুষ্ঠিত হয়। সেই শিবিরে খোঁজ খবর নেন রাজ্য প্রশাসনের আধিকারিক। তার সঙ্গে ছিলেন গঙ্গারামপুরের মহকুমা শাসক পি প্রমথ, গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধানসহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রাজ্য প্রশাসনের ওই আধিকারিক সাধারণ মানুষজন পরিষেবা পাচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন। তুলে দেন বেশ কিছু সার্টিফিকেটও। পরে তিনি জানান, রাজ্য প্রশাসনের নির্দেশে এখানে আসা হয়েছে। সকলে যেন এই পরিষেবা ঠিকঠাকভাবে প্রায় সে বিষয়টি দেখা হল। গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন, পরিষেবা গুলোর জন্য ভালোর জন্য ঠিকঠাক ভাবে পান সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষের ভিড়ও হয়েছে এদিন। গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, এমন দিনেও মানুষজনের পরিষেবা পেতে যে ভিড় তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা সব সময় মানুষজনদের পাশে থেকে কাজ করছি। যা আগামী দিনেও করে যাব। এদিন সরকারি পরিষেবা পেতে ভিড় হয়েছিল ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *