গঙ্গারামপুর ৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুর : শহর এলাকায় যানজটের সমস্যা কমানোর জন্য বিশেষ উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌরসভা ও মহকুমা প্রশাসন।টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করার লক্ষ্যে জায়গা দেখলেন পৌরসভা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৬নম্বর ওয়ার্ডের পি ডব্লিউ ডি অফিসের মধ্যে ফাঁকা জায়গাতে টোটোস্ট্যান্ড তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের আধিকারিক ও পৌরসভা জানিয়েছে।এর ফলে শহরে যানজট কমবে বলে আশা করেছেন পৌরসভা এবং মহকুমা প্রশাসন। গঙ্গারামপুর শহর এলাকায়১৮টি ওয়ার্ডে প্রায় বিভিন্ন রুটগুলি দিয়ে প্রায় ১০০০ বেশি টোটো চলাচল করে।শহর এলাকা যেন নিত্য যানজোট লেগেই থাকে বর্তমানে। গঙ্গারামপুর পৌর প্রশাসন সূত্রে জানা গেছে , বহুদিন ধরেই গঙ্গারামপুর পৌরসভা টোটোস্ট্যান্ড তৈরি করার জন্য জায়গা খুঁজছিল গঙ্গারামপুর শহরের বিভিন্ন জায়গাতে। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দেবার জন্য গঙ্গারামপুর শহরে এসেছিলেন গঙ্গারামপুরের মহকুমা শাসক পি প্রমথ,মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,সহ বহু প্রশাসনের লোকজনেরা হাজির হয়েছিলেন। অনুষ্ঠান শেষ করার পরে মহকুমা শাসক ,মহকুমা পুলিশ আধিকারিক, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গিয়ে গঙ্গারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি অফিসের ভিতরে বহুদিন ধরে পড়ে থাকা জায়গা সেখানেই প্রাথমিকভাবে টোটোস্ট্যান্ড তৈরি করার কথা চিন্তা-ভাবনা করেন পৌরসভা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। এবিষয়ে গঙ্গারামপুরের মহকুমা শাসক পি প্রমথ জানিয়েছেন, বহুদিন ধরেই জেলাশাসক এই সমস্যার সমাধানের জন্য জায়গা দেখতে বলেছিল। পরিত্যক্ত জায়গা দেখা হল।এখানে টোটোস্ট্যান্ড করলে শহরের যানজটের মাত্রা কমে যাবে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য বলেন, টোটোর জন্য শহরের মধ্যে যানজটের মাত্রা বাড়ছে। বিষয়টি আমাদের তরফেও বলা হয়েছিল পৌরসভা ও মহকুমা আধিকারিককে। এখানে টোটোস্ট্যান্ড হলে সেই সমস্যা দূর হবে। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসকে পাশে রেখে জানিয়েছেন, বহুদিন ধরেই এই সমস্যা দূর করার জন্য জায়গা দেখা হচ্ছিল। প্রশাসনের লোকজনদেরও গঙ্গারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পি ডব্লিউ ডি অফিসের মধ্যে ফাঁকা জায়গা দেখানো হয়েছে। সরকারি নির্দেশ পেলেই দ্রুত টোটোস্ট্যান্ড তৈরি করার কাজ শুরু করা হবে। শহরবাসী মনে করেছে,যদি এখানে টোটোস্ট্যান্ড তৈরি হয় তাহলে অনেক অর্থেই শহরের যানজটের মাত্রা কমে যাবে। তাই প্রশাসন ও পৌরসভা ,দ্রুত সেই কাজ করুক বলে তারা। দাবি জানিয়েছেন।

