গঙ্গারামপুর থানার মুক্তারামপুরে এক যুবক বিষখেয়ে আত্মহত্যা করার ঘটনায় অভিযোগের তীর স্ত্রীর দিকে, অস্বিকার স্ত্রীর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৭ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর  :——–– এক যুবকের বিষ খেয়ে আত্মহত্যা করার ঘটনায় অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মুক্তারামপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে তাকে ভর্তি করা হলে এদিন দেখানেই তার মৃত্যু হয়।মৃতের কাকার অভিযোগ,স্ত্রীর কারণেই তার মৃত্যু হয়েছে ভাইপোর। যদিও স্ত্রী সেই অভিজ্ঞতা স্বীকার করেছে। মৃতের কারন নিয়ে পরিবারের লোকজনের পাশাপাশি প্রতিবেশীরাও ধন্যে হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারে শোকের ছায়া। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করা ওই যুবকের নাম অভিজিৎ মন্ডল ওরফে বিক্রম (২৫) বছর। তার বাড়ি গঙ্গারামপুর থানার মুক্তারামপুর এলাকায়। কয়েক বছর আগে সে বিয়ে করেছিল । শিশু দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল তার স্ত্রীর সঙ্গে বলে খবর। সেই রাগেই পরিবারের লোকজনদের অলক্ষে বাড়িতে বিষ খেয়ে নেয়।দীর্ঘ সময় পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে আশঙ্খা জনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে এদিন সকালে তার সেখানেই মৃত্যু হয়। মৃত যুবকের কাকা অভিযোগ করে বলেন, তার স্ত্রী কারনেই ভাইপো বিষ খেয়ে নেয়। হয়তো অন্য কোথায় সম্পর্ক রয়েছে তার। যদি ওই যুবকের স্ত্রী সে কথা মানতে চাননি। তিনি বলেন কেমন করে ঘটনা ঘটে গেল তা বুঝে উঠতে পারছি না। এই ঘটনায় তিনি কোন ভাবেই দায়ি নয়। এলাকার এক প্রতিবেশী এমন ঘটনা মেনে নিতে পারছে না।এলাকার ভালো ছেলে বলে পরিচয় অভিজিৎ।পুলিশ তদন্ত করতেই সব প্রমাণ হয়ে যাবে । গঙ্গারামপুর থাকার পুলিশ এদিন ওই যুবকের মৃতদেহ উদ্বার করে বালুরঘাট মর্গে পাঠাইয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *