হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৪ই এপ্রিল:———— এদিন হরিরামপুরের ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল হাতেম আলী বিকালে সাংবাদিক সম্মেলন করেন যেখানে সাংবাদিক সম্মেলন করে তিনি হরিরামপুরের অঞ্চল কমিটি গুলো ঘোষণা করেন । যেখানে অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করেন সাংবাদিকদের সামনে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই অঞ্চল কমিটি তৃণমূলের হয়ে যথেষ্ট লরবেন বলে মনে করছেন তৃণমূল ব্লক নেতৃত্ব ।
এবিষয়ে হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল হাতেম আলী জানিয়েছেন, সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে তার জন্য আজ আমরা আমাদের হরিরামপুরের অঞ্চল ভিত্তিক নতুন কমিটি ঘোষণা করা হলো। যেখানে যোগ্য নেতৃত্বদেরই নাম ঘোষণা হয়েছে। আমরা আশা করছি এরা দলের হয়ে ভালোভাবে কাজ করবে ।

