গঙ্গারামপুর ২৭ এপ্রিল দক্ষিণ দিনাজপুর:———–—- কালিয়াগঞ্জ, মালদার ঘটনার পরে ফের বোমা ফাটানোর পাশাপাশি একটি তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটলো।অভিযোগ, বুধবার গভীর রাতে এলাকার দুষ্কৃতীরা ফাটালো বোমা বলে দাবি গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের তাতসমিতি এলাকায় বোমা ফাটার ঘটনার তদন্ত গিয়ে উদ্ধার হয়েছে আরো একটি তাজা বোমা বলে পুলিশ জানাই।পঞ্চায়েত ভোটের আগে বোমা ফাটানো ও তা উদ্বারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়েছে এলাকাজুড়ে। বিরোধী বিজেপি ও সিপিমের অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে পায়ের তলার মাটি তৃণমূলে সরে যাওয়ায় মানুষজনের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে এমন কাজ করেছে বিজেপি ও তৃণমূল পুলিশ ব্যবস্থা না নিলে আগামীতে কালিয়াগঞ্জ মতো আন্দোলন করা হবে।যদিও শাসকদলের নেতারা বলছে,ঘটনায় বিরোধীরাই জড়িত পায়ের তলায় মাটি হারিয়ে ফেলে এমন কান্ড করছে। পুলিশ একটি তাজা বোমা উদ্বার করে ঘটনার তদন্তে নেমেছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । বর্তমান সময়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পাশাপাশি মালদা জেলার কালিয়াচক এলাকাজুড়ে অশান্তির বাতাবরণ চলছে বেশ কয়েকদিন ধরে। যে ঘটনায় ইতিমধ্যেই রাজ্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঘটনা ইস্যু করে প্রচার মাইলেজে অনেকটাই এগিয়ে রয়েছে বলে যানা গিয়েছে।কালিয়াগঞ্জের পাশাপাশি মালদা জেলার পরে এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শুকদেবপুর তাত সমিতি পাড়ায় বুধবার গভীররাতে একটি বোমা ফাটানো হয় বলে এলাকাবাসীদের অভিযোগ। এই গ্রামের এলাকাবাসীরা জানিয়েছেন,গতকাল গভীররাতে এলাকায় বোমা মতো কিছু ফাটার বিকট শব্দ পাই।বিষয়টি পুলিশকে জানানো হয়।এদিন সকালে এসে আরেকটি তাজা বোমা উদ্বার করে থানায় নিয়ে আসে। সিপিম নেতার অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে পায়ের তলার মাটি তৃণমূলে সরে যাওয়ায় মানুষজনের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে এমন কাজ করেছে বিজেপি ও তৃণমূল পুলিশ ব্যবস্থা না নিলে আগামীতে কালিয়াগঞ্জ মতো ঘটনা ঘটবে। বিজেপি নেতার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তারা,প্রয়োজনে আন্দোলন হবে। তৃণমূল নেতা বলেন, ভোটে হেরে যাবে বলে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ পৌছে দিচ্ছে বিজেপি সঙ্গে সিপিএমও। পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে । উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ, মালদা জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন ভোটেই চলেছে একের পর এক ঘটনা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

