মালদা:——— আর এই নিয়ে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।চাঁচোল পৌরসভার দাবি দীর্ঘদিনের। ২০১০ দশ সালে যখন আমি বিধায়ক ছিলাম তখন চাচল, গাজোল সহ আরো কুড়িটি পৌরসভা হবে তৎকালীন সরকার সেই সিদ্ধান্ত নিয়েছিল। মালদার গাজোলে এসে মুখ্যমন্ত্রী নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন পৌরসভা হবে বলে। কিন্তু মালদা সফরে এসে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পৌরসভা হবে না। পৌরসভা হলে ট্যাক্স বেড়ে যাবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার মালদা শহরের বাঁধ রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানেন, কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, তৃণমূল দলটাই ধোঁকাবাজ।

