মানিকচক :———-–জানা গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ৬০ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেই দুঃস্থ ওই মহিলার বাড়িতে হাজির হয়ে যান এক কংগ্রেস নেতা।ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকা ৬০ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা কাটমানি দাবি করে বলে অভিযোগ।কিন্তু তাকে ৩৫ হাজার টাকা দিতে রাজি হননি চৌকি মিরদাদপুর অঞ্চলের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা জালেখা বিবি।তারপরেই মহিলার সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পরেন কংগ্রেস নেতা সেখ ইসরাফিল (বাবুয়া)।প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় জালেখা বিবিকে বেধরক মারধর করে কংগ্রেস নেতা সেখ ইসরাফিল বলে অভিযোগ।এই ঘটনার আতঙ্কিত জলেখা বিবি মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও এবিষয়ে কংগ্রেস নেতা সেখ ইসরাফিল জানান,এই ধরনের ঘটনা ভিওিহীন বলে দাবি কংগ্রেস নেতার।তাঁর দাবি সামনে গ্রাম পঞ্চায়েত ভোট তাই তৃণমূল চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে।মহিলাকে মারধরের অভিযোগও সম্পর্ন ভিওিহীন বলে দাবি করেন ওই কংগ্রেস নেতা।

