ভর দুপুরবেলা শট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল চার পরিযায়ী শ্রমিকের বাড়ি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :———– ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। ঘটনাচক্র এই গ্রামে রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেনের বাড়ি। ক্ষতিগ্রস্ত ওই চার শ্রমিক হলেন মাজদর আলী, হাসিবুল আলী, মোবারক আলী, রহিম আলী। সম্পর্কে এরা চার ভাই। অগ্নিকাণ্ডের ঘটনার সময় এরা কেউই এলাকায় ছিলেন না প্রত্যেকেই পরিবার সমেত ভিন রাজ্যে ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। আগুনের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।তবে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথেই গ্রামের তৎপরতার সাথে দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের বাংরূয়া গ্রামে হাসিবুল আলীর বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।। হাসিবুল এর বাড়িতে একই উঠোনে চার ভাই পরিবার সমেত বাস করতেন। কিন্তু বাড়িতে তারা কেউই ছিলেন না। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা গিয়ে দেখতে পায় দাউদাউ করে আগুন জ্বলছে। এলাকার বাসিন্দাদের চেঁচামেচিতে পাড়ার আরো লোক ওই এলাকায় ছুটে যায়। তারা তৎপর হয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনের প্রকোপে ওই চার ভাইয়ের বাড়ি সমস্ত আসবাবপত্র পড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের খবর শোনেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন এবং তিনি সব রকমের সাজা আর শাস্তি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *