কালিয়াগঞ্জে একের পর এক ঘটে চলেছে অশুভ ঘটনা। এই পরিস্থিতিতে এক ভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করল সেফ ডেমোক্রেসি নামক একটি সংস্থার সদস্যরা। তারা শনিবার বিকেল প্রায় চারটা নাগাদ কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন দোকান এবং পথচারী মানুষদের মধ্যে লিফলেট বিলি করে ঐক্য সংহতি এবং একে অপরের পাশে থাকার আহ্বান রাখলেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: পিজুস কুমার দাস, কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড: বিপুল মন্ডল,বিশিষ্ট নাট্যকার চন্দন চক্রবর্তী,গরীস্ট সংবাদিক তপন চক্রবর্তী,বিশিষ্ট আইনজীবী দিপঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা

