হরিশ্চন্দ্রপুর, ১৯ মে :——————-—
রাস্তা নির্মাণ করা হয়েছে কয়েকদিন হল। আর এরই মধ্যে সেই রাস্তায় হয়ে গিয়েছে বেহাল। অল্প বৃষ্টিতে জমছে জল। রাস্তার সিমেন্ট এর প্রলেপ উঠে গিয়েছে যেখানে সেখানে। এমনকি বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকার নিকাশি ব্যবস্থা। এবারে ওই রাস্তা নির্মাণ করতে গিয়ে ব্যাপক হারে দুর্নীতি করেছে ঠিকাদার এই অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর অঞ্চলের খিদিরপুর এলাকার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার অধীনে খিদিরপুর এলাকার বাঙালিপাড়া থেকে বাধ রোড পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এরমধ্যে বাঙালি পাড়া এলাকায় দেড়শ মিটার সিমেন্ট কংক্রিট এর দেড়শ মিটার রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণে ওই রাস্তার উপরে হাঁটু জল জমে গিয়েছে। দেখা গিয়েছে রাস্তার জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে এমনকি গর্ত পর্যন্ত হয়ে গিয়েছে। আর এই ঘটনা সামনে আসাতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ নিযুক্ত ঠিকাদার সঠিক সিডিউল মেনে কাজ করেনি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করেছে বলেই রাস্তার এই দশা নির্মাণের কয়েকদিনের মধ্যে। আর এদিন রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বাঙালি পাড়া এলাকার বাসিন্দা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার না হলে এবং নিকাশি ব্যবস্থা নির্মাণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।
খিদিরপুর এলাকার স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মন্ডল জানান ঢালাই রাস্তাটির সম্প্রতি তৈরি হয়েছে তার মধ্যেই কয়েকদিন বৃষ্টি পড়েছে আর আমরা দেখতে পারছি হাঁটু জল জমে গিয়েছে রাস্তার ওপরে, রাস্তার জায়গায় সিমেন্ট কংক্রিটের ঢালাই ভেঙে গিয়েছে কলেজ তারা উঠে গিয়েছে। কোন নিকাশি ব্যবস্থা নেই। রাস্তা তৈরির সময় আমরা দেখেছিলাম ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কিন্তু সে বিষয়ে বলতে গেলে আমাদের অভিযোগ কে কোন গুরুত্ব দেওয়া হয়নি তাই আমরা এলাকার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি।
আমাদের অভিযোগের নিষ্পত্তি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব।

