প্রায় দীর্ঘ সাত বছর পর এক ভারসাম্যহীন রোগীকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দিয়ে নজির গরল তারাশঙ্কর রায় চ্যারিটি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

প্রায় দীর্ঘ সাত বছর পর এক ভারসাম্যহীন রোগীকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দিয়ে নজির গরল তারাশঙ্কর রায় চ্যারিটি | এর আগেও বিভিন্ন সমাজ সেবক মূলক কাজে হাত বাড়াতে দেখা গেছে তারাশঙ্কর রায় চ্যারিটিকে ৷সত্যিই এই ঘটনা খুব কম চোখে পড়ে |আজ আমাদের ক্যামেরায় ধরা পড়লো সেই রকম এক চিত্র ৷জানাযায় আজ থেকে প্রায় সাত বছর আগে মালদা জেলার চাঁচোল এর সাহুরগাছি গ্রাম থেকেএক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়ে যায় ৷আনুমানিক জানা যায় সেই ভারসাম্যহীন যুবকের নাম লালুয়া মোহাম্মদ | বাড়ি চাঁচল থানার অন্তর্গত সাহুরগাছি গ্রামে ৷বয়স ৩৮ বছর ৷মায়ের নাম জানো বিবি ৷বাবার নাম ফুলিমুদ্দিন মোহাম্মদ |পরিবার সূত্রে জানা যায় বাবা মৃত |এই ঘটনার সূত্রপাত হয় মোবাইলের ফেসবুক থেকে ৷জানাযায় ১২ই মে নদীয়া জেলার ফুলিয়া গ্রাম থেকে মৌসুমী দাস নামে এক ভদ্রমহিলা ভারসাম্যহীন হারিয়ে যাওয়া এই যুবকের ছবিটি পোস্ট করেন ৷সেই ছবি পোস্ট দেখে তারাশঙ্কর রায় চ্যারিটির পক্ষে মালদা থেকে নদিয়া ছুটে গিয়ে সেই ভারসাম্যহীন যুবককে খুঁজে পাই |তারপর তারা নদীয়া থেকে সেই ভারসাম্যহীন ব্যক্তিকে মালদায় নিয়ে আসেন ৷আর আজ সেই লালু মোহাম্মদকে অতি যত্নের সহিত তার পরিবারের হাতে তুলে দিতে চলেছে তারাশঙ্কর রায় চ্যারিটি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *