গঙ্গারামপুর,৩০ জুন :———-— সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে। উপশিলি উপজাতি মানুষদের সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। অন্য সম্প্রদায়ের মানুষজনকে তপশিলি উপজাতির শংসাপত্র দেওয়া বন্ধ করতে হবে। হুল দিবসে এমন দাবিতুলে গঙ্গারামপুর শহর পরিক্রমা করলেন কালদিঘি সিধু কানু ক্লাবের সদস্যরা।
শুক্রবার যথাযোগ্য মর্যদায় গঙ্গারামপুরে বিভিন্ন এলাকায় হুল দিবস পালনের আয়োজন করা হল। সেই মত গঙ্গারামপুর ব্লকের রামচন্দ্রপুর সিধু কানু ক্লাবের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহন করা হয়। তার আগে এদিন দুপুরে ক্লাব প্রাঙ্গন থেকে বনার্ঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্লাব প্রাঙ্গন থেকে বেরিয়ে শহর কালদিঘি,বাসস্ট্যান্ড,চৌপথি,নিউমার্কেট,হাইস্কুল পাড়া,ব্লক পাড়া,ধলদিঘি হয়ে ফের ক্লাব প্রাঙ্গনে শেষ হয়। সেখানে সিধু কানু প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট সহ একাধিক প্রতিযোগীতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কল্যান হাঁসদা,পঞ্চায়েত সমিতি সদস্য কর্নেলিয়াস মুর্মু প্রমুখ।
ডুবানারায়নপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হুলদিবস উপলক্ষ্যে রেলি বের করে। রেলিটি ডুবা নারায়নপুর থেকে বেরিয়ে শহরের কালীতলা,হাইরোড়,
বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে ফের ডুবা নারায়নপুরে শেষ হয়। রেলি শেষে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে ফুটবল টুর্নামেন্ট সূচনা করা হয়।

