আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:—-—  শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার কোতুয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম সুদর্শন সরকার। বয়স ২২ বছর‌। জানা যায় এদিন সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আম বাগানের ছাউনির নিচে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুর নাগাদ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তন্তের নিয়ে আসা হয়। তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *