গঙ্গারামপুর থানায় ঠেঙ্গাপাড়ায় বিজেপি রাজ্য সভাপতি ও তৃণমূলের জেলা সভাপতির মধ্যে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিলো এলাকা,অভিযোগ পাল্টা অভিযোগ,সরগরম ঠেঙ্গাপাড়াতে গঙ্গারামপুর:-রাজ্য সভাপতি বনাম তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে মুখোমুখি গোলমালের জেরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়।বিজেপির অভিযোগ,বুথের ভিতরে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা মিলে ঠেঙ্গাপাড়ার বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল।তা রুখে দেবার জন্যই তিনি এখানে এসেছিলেন। সেখানেই এমন ঘটনা ঘটেছিল। যদিও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের দাবি,সুকান্ত মজুমদার আদিবাসীদের নিয়ে এসে শান্তিপূর্ণ ভোটকে অশান্তি করতে চাইছে।তাই ভোটারাই এমন প্রতিবাদ করেছে।এমনও অভিযোগ করেন,বিজেপির একটি গাড়ি ভাংচুর করে।পুরো ঘটনায় শোরগোল পড়েছে। সকাল থেকেই গঙ্গারামপুরে চোষে বেড়াচ্ছিলেন জেলার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।তিনি যেখানে ছাপ্পা ভোটের খবর পেয়েছিলেন সেখানেই তিনি ছুটে গিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করেন। তার কাছে খবর আছে যে, ঠেঙ্গাপাড়া হাইস্কুলে ছাপ্পা ভোট করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জেলা তৃণমূল সভাপতি মৃনাল সরকারের সামনে। তিনি একদল আদিবাসী বিজেপি কর্মী সমর্থদের সঙ্গে নিয়ে তার ফোর্স নিয়ে সেখানে হাজির হন। সুকান্ত মজুমদারের অভিযোগ,জেলা তৃণমূল সভাপতি মৃনার সরকারের নেতৃত্বে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছিল। ঘটনা প্রতিরোধ করতে সেখানে তিনি ছুটে যেতেই জেলা তৃণমূল সভাপতি মৃনাল সরকার ও তার কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন। বালুঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেন, চাপাবুর আঠার জন্য এখানে আসা হয়েছিল। সমগ্র গঙ্গারামপুর জুড়েই তারা এমন কাজ করছে। তারা আমাদের একটি গাড়ি ভাঙচুর করেছে। ইলেকশন কমিশনে জনাব। জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, সুকান্ত মজুমদার শান্তিপূর্ণ ভোটকে অশান্তিতে পরিণত করতে এসেছিল। প্রচুর আদিবাসীকে নিয়ে এসেছিল সে। সেই ঘটনার প্রতিবাদ করা হয়েছে মাত্র। কোন গাড়ি ভাঙচুর করা হয়নি। এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *