গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায় সুকান্ত মজুমদারকে আটকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। রাঘবপুরের ১১১ নম্বর বুথে বিজেপির কর্মী সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার খবর পেয়ে সুকান্ত মজুমদার এলাকায় যান। সেখানেই রাস্তাতে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় সুকান্ত মজুমদার রাস্তায় অবস্থানে বসে পড়েছেন। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পরে গঙ্গারামপুর থানার আইসি ও মহকুমা পুলিশ আধিকারিক পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।

