পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত নির্ ও জেলা পরিষদের ব্যাপক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ব্যাপক জয় পেলেও বিজয় মিছিল না করার বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব।জেলা নেতৃত্বের বার্তাকে মান্যতা দিয়ে এলাকার মানুষের কাছে পৌঁচ্ছে আর্শীবাদ নিলেন তপনের তৃণমূল কংগ্রেস বিজয়ী প্রার্থীরা।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটে দাড়িয়ে ছিলেন দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের চালুন্দা হাটি গ্রামের বাসিন্দা হোসেন আলি মন্ডল। প্রথমবার ভোটে দাড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করে তৃনমূলের যুব নেতা হোসেন সাহেব। তাকে তপন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ করা হয়। এবারের পঞ্চায়েত ভোটেও হোসেন সাহেবের ওপর আস্থা রাখে তৃণমূল নেতৃত্ব। সেই মত তপন পঞ্চায়েত সমিতির ৪ নম্বর আসনে হোসেন আলিকে প্রার্থী তৃণমূল। ফল প্রকাশ হতে দেখা যায় তৃণমূল প্রার্থী হোসেন সাহেব ১৮৩৬ ভোটে জয় পেয়েছেন। বিপুল ভোট ভোটে জয় পেতে এদিন এলাকার ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। প্রবীন মানুষজনের আর্শিবাদ নিলে। সেই সাথে আবীর খেলায় মেতে ওঠেন। এদিন সকাল থেকে হোসেন সাহেব নধন,দ্বীপখন্ডা,মাঝিখন্ডা,দুর্গাপুর ও চান্দুহাটি গ্রাম পরিদর্শন করেন। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল যথেষ্ট।

