জেলা পুলিশের উদ্যোগে এবং তপন থানার পুলিশের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তপন,২৬ জুলাই :——–  বুধবার তপন থানার চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়।
জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রক্তের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জেলার মুমুর্শ রোগীদের জন্য এক প্যাকেট রক্ত থেকে চরম সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয়রা। এক প্যাকেট রক্ত জোগাড় করতে হন্যে হয়ে এপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মুমুর্শ রোগীদের কথা চিন্তা করতে রক্তদানে এগিয়ে এসেছেন জেলা পুলিশ প্রশাসন। বুধবার তপন থানা প্রাঙ্গনে রক্তদান শিবির কক্ষের ফিতে কেটে রক্তদানের সূচনা করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহম্মদ নাসিম,তপন থানার আইসি গৌতম রায়,সমাজসেবী সুব্রত বর্মন,অজয় বর্মন ওরফে সুনু,গনেশ বর্মন প্রমুখ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন,জেলার হাসপাতাল গুলিতে রক্তের একটা সংকট চলছে। এতে রোগীদের যেন রকম অসুবিধায় পড়তে না হয়। সেদিকে নজর দিয়ে আজকে তপন থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন পুলিশ কর্মী,সিভিক ভলান্টিয়ার সহ প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *