বালুরঘাট, ১ আগষ্ট : ——-— মুখ ও দাঁতের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে টুথপেষ্ট ও ব্রাশ বিলি জেলা স্বাস্থ্য দপ্তরের। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ন্যাশনাল ওরাল হাইজিন ডে পালন করা হল৷ যা নিয়ে এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সচেতনতা মূলক র্যালিও বের করা হয়। সাধারণ মানুষদের সচেতন করতেই মূলত এই বনাঢ্য র্যালির আয়োজন করা হয়৷ যে র্যালি শেষে এদিন দাতের স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন চিকিৎসকরা। যেখানেই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের ব্রাশ ও টুথপেষ্ট বিলি করা হয়। যে র্যালিতে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক গৌরব দাস, সমীরণ সিনহা সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মুখ ভালো থাকলেই বিভিন্ন ধরনের অসুখ নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও মুখের যত্ন নিলে মারণ রোগ ক্যান্সারকেও রোখা সম্ভব বলেই জানানো হয় চিকিৎসকদের তরফে। শুধুমাত্র র্যালিই নয় পথচলতি মানুষদের এনিয়ে সচেতন করা হয় এবং সাধারণ মানুষদের মধ্যে লিফলেট বিলি করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে।
চিকিৎসক সমীরণ সিনহা বলেন, শরীরের অনান্য অংশের সাথে সাথে মুখ ও দাতের যত্ন বেশি করে নেওয়া প্রয়োজন। যার মাধ্যমে অনেক মারণ রোগের হাত থেকেই বাচা সম্ভব।

