মুখ্যমন্ত্রীর হাত ধরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো এমআরআই পরিষেবা। নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট, ৩ আগস্ট ——–— মুখ্যমন্ত্রীর হাত ধরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল এমআরআই পরিষেবা। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে ভার্চুয়াল যে পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে ২৪ বেডের হাইব্রিড সিসিইউ ইউনিটেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর অনুযায়ী প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বসানো হয়েছে এই এমআরআই মেশিনটি। এদিন এই উদ্বোধন কে ঘিরেই হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন । যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হওয়া এই দুটি গুরুত্বপূর্ণ পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় পিছিয়ে থাকা এই জেলার মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন সাধারণ মানুষেরা। এদিন শুধুমাত্র বালুরঘাট জেলা হাসপাতালেরই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জেলার বেশ কয়েকটি স্বাস্থ্য দপ্তরের প্রকল্পেরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এম আর আই পরিষেবা ও হাইব্রিড সিসিইউ ইউনিট চালু হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। যার মধ্য দিয়ে আগামীতে এ জেলার মানুষ অনেকটাই উপকৃত হবে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *