নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে , অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,১৩ অগাস্ট : নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আঞ্চলিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে। এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর শহরের ৮ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশ নিয়ে ছিল। অনুষ্ঠানে সংগঠনের নেতাদের ভিড় হয়েছিল ব্যাপক।
লেখা পড়ার পাশাপাশি পড়ুয়াদের শারিরীক বিকাশ ও সাংস্কৃতিক মনা গড়ে তোলার প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক শাখার কর্মকর্তারা প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বৃক্ষরোপণ ও বৃক্ষ বিলির মধ্য দিয়ে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হল। উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ লাহিড়ি,সংগঠনের গঙ্গারামপুর মহকুমা সম্পাদক কল্লোল রায়,গঙ্গারামপুর আঞ্চলিক শাখার সম্পাদক রাজর্ষি চৌধুরি,অধ্যাপক অভিজিত সরকার,শিক্ষিকা পিংকী পান্ডে,শিক্ষক নেতা প্রসেনজিৎ কুন্ডু সহ আরো অনেকেই।
এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর শহরের ৮ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশ নিয়ে ছিল। প্রতিযোগীতার মধ্যে ছিল নৃত্য,আবৃত্তি,কবিতা,সংগীত,তৎক্ষণিক বক্তত্বা,ও অঙ্কন প্রতিযোগিতা।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ি বলেন, পড়াশোনা সঙ্গে সঙ্গে এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের আরো আগ্রহ করে তুলবে। এখান থেকে যারা স্থান পাবে তারা জেলা হয়ে রাজ্য প্রতিযোগিতা সুযোগ পাবে। গঙ্গারামপুর আঞ্চলিক শাখার এ বি টি এর সম্পাদক রাজর্ষি চৌধুরি, প্রতিবছরের মত এবছরও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিকাশের লক্ষ্যে এমন অনুষ্ঠান করে থাকি। যাক আমি দিনেও পড়ে যাব। অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *