সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর বাইপাস সংলগ্ন এলাকায়। মৃত ওই যুবকের নাম সামসুল (৩২)। ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় শশুর বাড়িতে থাকত। স্হানীয়দের অনুমান কেউ বা কারা তার কাছ থেকে টাকা পয়সা সমস্ত কিছু ছিনতাই করে মেরে ফেলে দিয়েছে।
জানা গিয়েছে সামসুল নামে ওই যুবক ইসলামপুর শহরের ইসমাইল চোকে একটি দোকানে কাজ করতো। ওই যুবক নিয়মিত প্রতিদিন মদ খেত বলে জানা গিয়েছে। গতকাল থেকেই সামসুল নামে ওই যুবক নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্হানীয়রা ওই যুবকের মৃতদেহ নয়নজলিতে পড়ে থাকতে দেখতে পায়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভির জমাতে শুরু করে। স্হানীয়দের অনুমান কেউ বা কারা ওই যুবকের কাছ থেকে ছিনতাই করে মেরে ফেলে দিয়েছে বলে অভিযোগ। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে কি ভাবে ওই যুবক মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

